Sylhet Today 24 PRINT

উপশহর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০২০

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশালাইজড কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপি সিলেটের শাহপরান (রা.) থানাধীন উপশহর ব্লক এ, রোড-৮, বাসা নং ৩ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ৯৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ ৬৪ হাজার ৬৭০টাকা ও একটি প্রাইভেট কারসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. জালাল উদ্দিন (৩৭), পিতা- হাজী মইন উদ্দিন, সাং- গংঙ্গাজল, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেটের শাহপরান (রা.) থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.