Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস প্রতিরোধে জুড়ীতে সতর্কতামূলক আগাম প্রস্তুতি

জুড়ী প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই। তবে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সবধরণের সতর্কতামূলক আগাম প্রস্তুতি নেয়া হয়েছে।

আতঙ্ক নয়, সচেতনতাই ভাইরাস থেকে সুরক্ষা এ বিষয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সতর্কতামূলক বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আলাদা ভবনে ৩০টি বেড রেডি করা আছে। তাছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.