Sylhet Today 24 PRINT

দৈনিক প্রতিদিন সংবাদের মাধবপুর প্রতিনিধি হামিদুর

মাধবপুর প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২০

জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছে তরুণ সংবাদকর্মী মো. হামিদুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে পত্রিকাটির সম্পাদক রাহাত খান স্বাক্ষরিত নিয়োগ ও পরিচয়পত্র প্রদান করা হয়।

হামিদুর রহমান সাংবাদিকতা পেশায় সকলের সহযোগিতা কামনা করছেন।

এছাড়াও হামিদুর রহমান জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি এবং সিলেট থেকে প্রকাশিত ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের মাধবপুর প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

ইতিপূর্বে তিনি হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.