Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, দুজনকে অর্থদণ্ড

বানিয়াচং প্রতিনিধি |  ১২ মার্চ, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে অবৈধ উপায়ে বানিয়াচং ১নং ইউনিয়নের বাগ মহল্লা থেকে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে দুজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভূমি অফিস প্রাঙ্গণে এ রায় প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আমির খানীর মহল্লার জয়নাল মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) ও কামাল খানী মহল্লার রোশন আলীর ছেলে ফয়সল মিয়া (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান জানান, অবৈধ উপায়ে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে আটক দুজনকে এই অর্থদণ্ড দেয়া হয়েছে।

অবৈধ উপায়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.