গোলাপগঞ্জ প্রতিনিধি | ১২ মার্চ, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে করোনাভাইরাস থেকে মানুষকে সতর্ক রাখার লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ইয়ুথ ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, কৃষি কর্মকর্তা খাইরুল আমিনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে তারা এ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ইয়ুথ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুবের আহমদ ওয়েল, সহ-সভাপতি শরফ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, অর্থ-সম্পাদক মাসুদ আহমদ, প্রচার সম্পাদক লিপন দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম শিপু, সদস্য জিবান আহমদ, হাকিম আহমদ, ফখরুল ইসলাম শাকিল প্রমুখ।