Sylhet Today 24 PRINT

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ১৩ মার্চ, ২০২০

শনিবার (১৪ মার্চ) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

বৃহস্পতিবার রাতে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য উৎসব সেন্টার, রোজভিউ হোটেল, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, ওসমানী জাদুঘর, হাফিজ কম্পেক্স ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া কুশিঘাটস্থ আরেকটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, চালিবন্দর, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালঙ্কতা নয়াবস্তি  ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.