Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৪ মার্চ, ২০২০

দক্ষিণ সুনামগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হেলাল মিয়া (৩৫) নামে এক ঠেলাগাড়ি চালক।

শুক্রবার রাতে উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া উপজেলার শিমুলবাক ইউনিয়নের আক্তাপাড়া নুরপুর গ্রামের হওয়াজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনি এলাকায় আসলে বাশ বোঝাই ঠেলাগাড়িকে পিছন থেকে একটি পিকআপ( সিলেট ন-১১-২০২২) ধাক্কা দিলে ঠেলাগাড়ি চালক হেলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এসময় ঠেলাগাড়ি চালকে শরীরে বোঝাই করা কয়েকটি বাশ ডুকে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

দক্ষিন সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.