Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে আহমেদ টি কোম্পানির বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২০

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে ৩শ ৬৮ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ৩৭ জন গরীব রোগীর ছানি অপারেশনের দায়িত্ব নিয়েছে সিলেটের বৃহৎ চা-পাতা উৎপাদন কোম্পানি এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চিকনাগুল ইউনিয়নের এম.আহমদ পাবলিক স্কুল মাঠে প্রতি বছরের মত এ বৎসর ও সিলেটের বৃহৎ চা-পাতা উৎপাদন কোম্পানি এম.আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড এর উদ্যোগে উপজেলার হতদারিদ্র অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর আর্ত মানবতার সেবায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেয়া হয়।

এর মধ্যে ৩৭ জন রোগীকে ব্যবস্থাপত্র সহ চোখের ল্যান্স অপারেশনের জন্য বিএন এসবি (মৌলভীবাজার মাতারকাপন চক্ষু হাসপাতাল) প্রেরণ করা হয়। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএন এসবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ড. ইফফাত জাহান তানিয়ার নেতৃত্বে একটি টিম চক্ষু রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করে।

সকাল ১০টায় চক্ষু রোগীদের জন্য পরিচালিত ফ্রি মেডিকেল শিবির উদ্বোধন করেন প্রধান অতিথি এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক সৈয়দ মহিউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খান চা-বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির।  বিশেষ অতিথি ছিলেন হাবিব নগর চা-বাগানের ব্যবস্থাপক এফজাল আহমদ চৌধুরী।

এম আহমেদ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র আদিত্য, পাবলিক রিলেশন অফিসার হাফিজুর রহমান সহ স্থানীয় চিকিৎসক গণ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ফজলে এলাহি চৌধুরী, স্থানীয় ইউ/পি সদস্য মুজিবুর রহমান, শিক্ষক বাবু নিপেন্দ্র কুমার দাস, শিক্ষক আব্দুল লতিফ, খান চা বাগানের হেডক্লার্ক বিষু কুমার চৌধুরী, হাবিবুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন হাবিব নগন চা-বাগানের কম্পিউটার ল্যাব সহকারী কাওছার আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.