Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে ইয়াকুব বিময়া (৪০) কে গ্রেপ্তার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে শমশেরনগর চা বাগানের খ্রিস্টান সদস্যদের মিশন এলাকার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সে মামলায় ধৃত আসামীর আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিতে ইয়াকুবের নাম আসে। ঘটনার পর থেকে ইয়াকুব পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার থেকে পলাতক ডাকাত ইয়াকুবকে গ্রেপ্তার করে।

উপ-পরিদর্শক আনজীর হোসেন বলেন, ডাকাতির পর প্রথমাবস্থায় যে সকল ডাকাতকে গ্রেপ্তার করা হয় সে সকল ডাকাত সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে ঘটনার সময় ইয়াকুব মিয়ার সংশ্লিষ্টতার কথা জানায়। সে ঘটনার পর থেকে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয় বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.