Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে চুরি হওয়া একটি পালসার ব্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হেতিমগঞ্জ বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় এ মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২০ ফেব্রুয়ারি ঢাকাক্ষিণ বাজার থেকে চুরি হয়। গাড়িটির মালিক ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের উজ্জল আহমদ ২১ফেব্রুয়ারী গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় পুলিশ সাব্বির আহমদ নামে একজনকে আটক করে। সে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি গ্ৰামের মইন উদ্দিনের ছেলে। পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গোলাপগঞ্জ মডেল থানার এসআই মামুনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.