বিশ্বনাথ প্রতিনিধি | ১৫ মার্চ, ২০২০
দৈনিক সমকাল ও সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকম’র বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও প্রেসক্লাবের সদস্য ‘দৈনিক ইনকিলাব’ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালামের বিরুদ্ধে রফিক আলী কর্তৃক সাজানো মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের জরুরী সভায় এ প্রতিবাদ জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর বিশ্বনাথের দশপাইকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাব্বত শেখ ও শাহজির গাঁও গ্রামের মৃত আজরান আলীর ছেলে রফিক আলীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে তাঁর ফেইসবুক আইডি দিয়ে একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তি বাদির অভিযুক্ত আইডির তদন্তের আবেদন না করে অভিযুক্ত রফিক আলীকে মামলা থেকে অব্যাহতির কৌশল হিসেবে একটি মনগড়া আইডি দিয়ে দতন্তের অনুমতি চেয়ে সাইবার ট্রাইবুনাল আদালতে আবেদন করেন। বিষয়টি জেনে বাদি মোহাব্বত শেখ তদন্তকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহা-পুলিশ পরিদর্শক আইজিপি বরাবরে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পুলিশের সহায়তায় ও প্ররোচনায় রফিক আলী সাংবাদিক খায়ের ও সালামকে দায়ি করে আদালতে একটি মামলা দায়ের করে, (মামলা সিআর নং ৭৭/২০২০)। এ ঘটনায় সাংবাদিক মহল চরম ক্ষুদ্ধ। তারা অভিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান। আর তা না হলে শিগ্রই কঠোর আন্দোলন কর্মসুচী ঘোষণার হুসিয়ারি দেন। এছাড়া সভায় সিলেট বিভাগের সকল জেলা-উপজেলা প্রেসক্লাবকে অবহিত করে একসাথে আন্দোলন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদ, প্রতিষ্টাতা সাধারণ-সম্পাদক এএইচ এমফিরোজ আলী, সাবেক-সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি আশিক আলী, সাধারণ-সম্পাদক রুহেল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আখতার আহমদ সাহেদ, নির্বাহী সদস্য টুনু তালুকদার, কামাল মুন্না, আব্দুস সালাম, মিসবাহ উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন ও মোসাহিদ আলী।