Sylhet Today 24 PRINT

বাহুবলে শিশু সন্তানকে ‘গলা টিপে’ হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৫ মার্চ, ২০২০

হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামে শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ ওঠেছে পিতা ইমান আলীর বিরুদ্ধে।

শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনাটি ঘটেছে।

রোববার সকাল ১১টার দিকে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। নিহতের পিতা পলাতক রয়েছেন।

নিহত শাকিলের ছোট ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সাথে স্ত্রীর ঝগড়া হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা হতে পারে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনে পিতার হাতে সন্তান হত্যার ঘটনাটি শুনেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.