Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি শেয়ারের অভিযোগে নগরী থেকে আটক ১

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মার্চ, ২০২০

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল ছবি শেয়ার করার অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-৯।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর উপশহর এফ ব্লকের মা বাবার দোয়া স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

আটককৃত মো. গোলাম সরোয়ার (৬৪) সিলেটের এয়ারপোর্ট থানাধীন লন্ডনি রোড এলাকার ১০ নম্বর বাসার মৃত গোলাম নবীর ছেলে।

আটককৃত আসামীকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.