Sylhet Today 24 PRINT

জুড়ীতে আরও ৩ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

জুড়ী প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের জুড়ীতে প্রবাস ফেরত ৩জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে প্রবাস ফেরত আারও ৪জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ৩জন যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি থেকে ফেরা। এর আগে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪জনের ৩জন আরব আমিরাত ও ১জন হল্যান্ড ফেরৎ।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানান, জুড়ীতে বিদেশ ফেরত সকলের বিষয়ে তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.