Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি  |  ১৭ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।  স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ অভিযুক্ত রুবেল মিয়া (২১) কে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা মঙ্গলবার সকালে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ওই ছাত্রী ঘর থেকে বের হলে পূর্বথেকে উৎপেতে থাকা ওই গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে রুবেল মিয়া তাকে ঘরে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘরে ফিরে আসতে ওই ছাত্রী দেরী দেখে তার স্বজনরা তাকে খোঁজাখুজি ও ডাকাডাকি করতে থাকে। রাত ১টার দিকে রুবেল ওই ছাত্রীকে ঘর থেকে বের করে দেয়। পরে ওই ছাত্রী বাড়ি এসে বিষয়টি পরিবারকে অবহিত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কালিকাপুর নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেপ্তার করে।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও ২২ ধারা জবানবন্দী গ্রহণের জন্য হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদী বলেন, আমার ভাতিজিকে প্রেম নিবেদন করে প্রায়ই রুবেল উত্যক্ত করত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.