নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২০
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন কোম্পানীগঞ্জ বাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী, দুর্নীতিবাজ, ও পাথর খেকো হিসেবে ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মোহাম্মদ আলী (৪৫), পিতা- জিয়াদ আলী, সাং- কাঠালবাড়ী, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট।
গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপি সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় করা হয়েছে বলে জানায় র্যাব।