Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে পেলোডারের চাপায় শ্রমিক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে পেলোডারের চাপায় একজন পাথর শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টায় বিছনাকান্দি পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৫


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে পেলোডারের চাপায় একজন পাথর শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টায়  বিছনাকান্দি পাথরকোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক তাজ উদ্দিন (৩২) গোয়াইনঘাটের  ডৌবাড়ি ইউনিয়নের নিয়াইন গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সোমবার পাথরশ্রমিক তাজউদ্দিন প্রতিদিনের মত বিছনাকান্দি পাথর কোয়ারির মরকিটিলায় কাজ করতে যান। দুপুর ২টার সময় পাথর উত্তোলনের কাজে নিয়োজিত একটি পেলোডার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পেলোডারটির মালিক উপজেলা আওয়ামীলীগনেতা বোরহান উদ্দিন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, পেলোডার চাপায় শ্রমিক নিহত হওয়ার কোন খবর তিনি পান নি। কেউ থানায় কোন অভিযোগ করে নি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.