Sylhet Today 24 PRINT

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২০

কেক কাটা, বৃক্ষরোপণ, আলোকসজ্জাসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। এরপর দিনভর বিভিন্ন প্রতিষ্ঠানে জন্মশতবার্ষিকী উদযাপন হয়।

সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান ও থানা পুলিশের পক্ষে ওসি মো. ইয়াছিনুল হক। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পর্যটন পুলিশ, পরিবার পরিকল্পনা বিভাগ, বড়লেখা প্রেসক্লাব, ব্যাংকারস ক্লাব, পল্লীবিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বড়লেখা সরকারি কলেজ, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, নারী শিক্ষা অনার্স কলেজ, বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা শাখা ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন এবং সংস্থার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ, কেক কাটা ও রোগীদের মাঝে মিষ্টি বিতরণ হয়। রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল, বড়লেখা সরকারি কলেজ, নারী শিক্ষা অনার্স কলেজ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বৃক্ষরোপণ, কেক কাটা ও রোগীদের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার অফিসার ডা. ফেরদৌস আক্তার, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্তসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল : জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এন্ড কলেজে কেক কাটা হয়। এই সময় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরসভার মাননীয় মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, প্রধান শিক্ষক ইকবাল আহমদ, শিক্ষানুরাগী সদস্য মো. জয়নাল আবেদীন, দাতা সদস্য দুদু মিয়াসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.