Sylhet Today 24 PRINT

সিলেটে বড় পর্দায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ মার্চ, ২০২০

নগরীতে বড় পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে সিলেট সিটি করপোরেশন।

মঙ্গলবার সকাল থেকে নগরীর সিটি পয়েন্টে এলইডি স্ক্রিনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির বিভিন্ন অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

সিলেট সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নগরবাসী যাতে উপভোগ করতে পারে তাই বিটিভির সৌজন্যে আমরা বড় পর্দায় সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিই। সোমবার সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে। সন্ধ্যায় মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তৃতাসহ পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.