সিলেটটুডে ডেস্ক | ১৭ মার্চ, ২০২০
নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৭ মার্চ) কেক কাটা, শ্রদ্ধা নিবেদন ও রক্তদান কর্মসূচি পালন করা হয়। জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবোজিৎ কুমার সিনহা।
বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্ম্মন রানা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় ক্লাব কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সদস্যরা। এরপর কাটা হয় জন্মদিনের কেক। পরে রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এতে ক্লাবের সদস্যরা রক্তদান করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সাবেক আহবায়ক সালাম মশরুর, প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, বর্তমান কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ ফয়সল আহমদ মুন্না, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওলিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুহিনুল হক তুহিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলী আকবর চৌধুরী কোহিনূর, সুব্রত দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক ছামির মাহমুদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, ক্লাব সদস্য বিলকিস আক্তার সুমি, সৈয়দ বাপ্পী, ইউসুফ আলী, অমিতা সিনহা, রবি কিরণ সিংহ রাজেশ, মঞ্জুর হোসেন খান, রায়হান উদ্দিন, রনজিৎ কুমার সিংহ, নূরুল হক শিপু, আশরাফ উদ্দিন রাজু, মইনুল হাসান টিটু, এনামুল কবীর, শফিকুল ইসলাম শফি, ইয়াহ্ইয়া মারুফ, আব্দুল আহাদ, একরাম হোসেন, আনোয়ার হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, দিব্য জ্যোতি সী, মনিরুজ্জামান রনি, মিঠু দাস জয়, মোখলেছুর রহমান প্রমুখ।