Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় সরকার ঘোষিত মুজিববর্ষের কার্যক্রম। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা পুলিশ, জৈন্তাপুর প্রেসক্লাব, সিলেট গ্যাস ফিল্ডস লি. সহ উপজেলার বিভিন্ন দপ্তর ও সাধারণ মানুষজন উপজেলা ‘বঙ্গবন্ধুর আমিয় ভাষণ’ শীর্ষক স্বাধীনতা ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল বনিক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.