Sylhet Today 24 PRINT

জুড়ীতে এক রাতে ৮ দোকানে চুরি

জুড়ী প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে এক রাতে ৮টি দোকান ও ১টি বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে উপজেলার সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ী বাজার ও সমাই বাজারে ঘটেছে।

জানা যায়, গভীর রাতে মোকামবাড়ী বাজারের নিলা ভেরাইটিজ স্টোর, যাইহান ভেরাইটিজ স্টোর, গ্রামীণ হেলথ কেয়ার, বিমল জুয়েলার্স, আরিফা টেইলার্স, মনাই বিকাশ স্টোর ও আফরোজা রাইস স্টোরে সাটারের তালা ভেঙ্গে কে বা কারা নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়। একই সময়ে সমাই বাজারে বদরুল ইসলামের রড-সিমেন্টের দোকানের সাটার ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি হয়। নিকটবর্তী সৌদিআরব ফেরত সুমন আহমদের বাড়ীর ঘরের তালা ভেঙ্গে কয়েকটি মোবাইল, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় চুর চক্র।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, চোরেরা দোকানগুলোর তালা ভেঙ্গেছিল, তবে কিছু নিতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.