Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদেশ ফেরত ৪৮ জন হোম কোয়ারেন্টাইনে

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে বিদেশ ফেরত ৪৮জন ব্যক্তিতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুবাই, সৌদি, কুয়েত, বাহরাইন ও মালয়েশিয়া ফেরত রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার যাওয়ার নির্দেশনা দেন। তাদের শারীরিক অবস্থা ভাল এবং তারা এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হননি। তবে তাদেরকে মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের কর্মীদের নজরদারীতে রাখা হয়েছে।

তাদের স্বাস্থ্য পরীক্ষা পর ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলা জন্য বলা হয়েছে। তা না হলে পুলিশের সহযোগিতা নেয়া হবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভুঁইয়া জানান, কমলগঞ্জ উপজেলায় মঙ্গলবার পর্যন্ত ৩৭ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বুধবার নতুন করে আরও ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সব মিলিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় মোট ৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি বলেন, বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে ভাইরাস জনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদেরকে নিজ বাসায় ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূব প্রস্তুতি হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি বেড প্রস্তুত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.