Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষনিক নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি চানপুর এলাকায় হতে পারে বলে জানায় পুলিশ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট গামী পারাবত এক্সেপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.