Sylhet Today 24 PRINT

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি: জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা না রাখায় শুক্রবার সন্ধ্যায় জুড়ী শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অসীম চন্দ্র বনিক অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার।

 এ সময় মূূল্য তালিকা না থাকায় দত্ত এন্টারপ্রাইজের ক্ষিতিষ দত্তকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত মূল্য না রাখা ও মূল্যতালিকা টানিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.