Sylhet Today 24 PRINT

মসজিদে তালা দেওয়াকে কেন্দ্র করে বিয়ানীবাজারে সংঘর্ষ, আহত ৮

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৫

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গোলাঘাট এলাকায় শুক্রবার বাদ জুম্মা মসজিদে তালা দেয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে শনিবার সংঘর্ষে কমপক্ষে ৮জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষে আহত দুইজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার বাদ জুম্মা থেকে এলাকার দুই পক্ষ মুখামোখি অবস্থানে ছিলো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামে বিশৃঙ্খলা করার দায়ে পারভেজ আহমদকে এলাকাবাসী গ্রাম থেকে বিচ্ছিন্ন রাখেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে এলাকার লোকজন চলের যাওয়ার পর পারভেজ মসজিদে তালা দেয়। এ ঘটনা গ্রামের এজাজসহ কয়েকজন দেখে বাধা দিলে পারভেজের সাথে তাদেও বাগবিতণ্ডা ঘটে। এ নিয়ে গ্রামের দুইটি পক্ষ শুক্রবার বিকাল থেকে দুইভাগে বিভক্ত হয়ে মুখামোখি অবস্থান নেয়।

শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দেশীয় অস্ত্রে গুরুতর আহত ইকবাল হোসেন (৩০) ও নিমার আলী (৫০) কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ নিয়ে থানা কোন পক্ষ অভিযোগ করেনি। এলাকায় এখনো এ ঘটনা উত্তেজনা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.