Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস সচেতনতায় জুড়ীতে প্রশাসনের লিফলেট বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

করোনাভাইরাস নিয়ে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) জুড়ী শহর ও বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিকের সাথে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা স্কাউটের সদস্যবৃন্দ।

তারা বিভিন্ন সড়কের পাশে দাড়িয়ে যাত্রীবাহী গাড়ী থামিয়ে সাধারণ যাত্রী ও গাড়ি চালকসহ সর্বস্তরের মানুষকে বিশ্বব্যাপী বিস্তৃত 'করোনাভাইরাস' এর লক্ষণ এবং এ নিয়ে আতংক না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে সকলের হাতে লিফলেট বিতরণ করেন।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমকর্মীদেরও নিয়মিত ব্রিফিং করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক জানান, করোনাভাইরাস সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা অব্যাহত আছে এবং প্রতিটি ইউনিয়ন, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও পাবলিক সমাগম ঘটে এমন সব এলাকায় লিফলেট বিতরণ করা হচ্ছে। পাশাপাশি যারা সদ্য বিদেশ থেকে দেশে ফিরছেন তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.