Sylhet Today 24 PRINT

কদমতলীতে হোটেল থেকে পুরুষ ও নারীসহ আটক ১২

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১২ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম (বার) এর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে কদমতলী এলাকার হোটেল তিতাস রেস্টহাউজ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সবার বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক্টের ৭৭ ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলপূর্বক আজ শনিবার (২১ মার্চ) তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.