Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ৫টন চোরাই কয়লা বোঝাই ১৯টি নৌকা আটক

তাহিরপুর সংবাদদাতা |  ২৭ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ৫টন চোরাই কয়লা বোঝাই ১৯টি বারকি নৌকা আটক করেছে বিজিবি।

আটককৃত মালামালের মূল্য ৪লক্ষ ৩০হাজার টাকা।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ৬টায় লাউড়গড় সীমান্তের ১২০৩এর ১এস পিলার সংলগ্ন যাদুকাটা নদীপথে শতাধিক শ্রমিককে বারকি নৌকা দিয়ে ভারতে পাঠায় চোরাই কয়লা আনার জন্য।

খবর পেয়ে বিজিবি সদস্যরা যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে ৫টন ভারতীয় কয়লাসহ ১৯টি বারকি নৌকা আটক করে। কিন্তু কাউকে গ্রেফতার করেনি।

এব্যাপারে সুনামগঞ্জ ৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক গোলাম মহিউদ্দিন বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি,পরিত্যক্ত অবস্থায় নৌকা ও কয়লা উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.