Sylhet Today 24 PRINT

মধ্যনগরে বিএনপি দুই পক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে সোমবার দুপুর দুইটায় একই সময় একই স্থানে বিএনপির দুই পক্ষ সম্মেলন ডাকায় উত্তেজনা দেখা দেয়। এ কারনে রোববার বিকেলে মধ্যনগর বাজার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যস্ত ১৪৪ ধারা জারি থাকবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মধ্যনগর বাজারে থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে চামড়াদানি ও মধ্যনগর সদর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিলো। জেলা বিএনপির আহবায়ক নাসির গ্রুপের পক্ষে এই সম্মেলন আহবান করা হলে একই সময় ও স্থানে পাল্টা সম্মেলনের ঘোষনা দেয় বিবদমান ডা. রফিক গ্রুপ। এতে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুই পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্য ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, দুই পক্ষ একই সময় ও স্থানে কর্মসূচি দেয়ায় পরিস্থিতি মোকাবেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.