বিয়ানীবাজার প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০১৫
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে থানা পুলিশ এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
শনিবার রাতে মায়ের সাথে অভিমান করে যুবক শিপন আহমদ (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানিয়েছে।
বড়দেশ গ্রামের মৃত মুদরীছ আলীর পুত্র শিপনের এক বছরের একটি সন্তান রয়েছে।
এ ঘটনায় শিপনের ভাই আলিম উদ্দিন বাদি হয়ে বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু মামলা (৮/২৬-০৯-১৫) দায়ের করেন।