Sylhet Today 24 PRINT

ছাতকে ইভটিজিংয়ের অভিযোগে ২ জনের কারাদন্ড

নিউজ ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে আবু তাহের (২০) ও শুকুর আলী (২০) নামক দুই যুবককে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুজ্জামান।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন বিষয়টি সম্পর্কে জানান, উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল আবু তাহের ও শুকুর আলী। রোববার ওই ছাত্রী স্কুলে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে স্কুল কর্তৃপক্ষের খবর পেয়ে ছাতক থানা পুলিশ বখাটে যুবকদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.