নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০১৫
পুলিশী বাধা উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে সিলেটের মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুন:পরীক্ষার দাবীতে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করতে চাইলে কয়েক দফা বাধা দেয় পুলিশ। পরে পুলিশী বাধা উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল নিয়ে নগর প্রদক্ষিণ করে অন্দোলনকারীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত এ অন্দোলন চালিয়ে যাবেন তারা। ঈদের পর, ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় দফা আন্দোলন কর্মসূচী শুরু করেন তারা। গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। অভিযোগ, মুহুর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ফলাফল প্রকাশ করা হবে বলে অভিযোগ উঠে।
এরপর থেকে পরীক্ষা বাতিল ও পূন:পরীক্ষার দাবিতে শান্তিপূর্ন আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।