Sylhet Today 24 PRINT

মিনা ট্রাজেডি : কুলাউড়ার একই পরিবারের নিহত ৩

নিউজ ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মিনায় পদদলিত হয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। 

নিহতরা হলেন, কুলাউড়া পৌরসভার উত্তরবাজারের বাসিন্দা মহিব উদ্দিন আহমদ (৭১), তার স্ত্রী রাবিয়া বেগম (৬০) ও ছেলে জালাল উদ্দিন আহমদ মনি (৩৫)।  

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা-মা ও ছেলে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। মিনা ট্র্যাজেডির দিন থেকে তারা নিখোঁজ ছিলেন। সৌদি আরব থেকে যে টেলিফোন নম্বরে তাদের আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন সেটাও বন্ধ। 

তাদের পরিবারের পক্ষ থেকে পাসপোর্ট নম্বর ও ছবিসহ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে তাঁদের সম্পর্কে জানতে চাইলে সৌদি আবর হজ মিশনের সমন্বয়কারী হাসান জাহাঙ্গীর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.