Sylhet Today 24 PRINT

বড়লেখায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পর্যায়ে অনুর্ধ-২১ আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের ইন্টারন্যাশনাল স্কুল মাঠে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয় বড়লেখা খেলোয়ার কল্যাণ সমিতি। রানার্স-আপ হয় মহুবন্দ কাবাডি ক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা আং নূর প্রমুখ।

প্রতিযোগীতায় ৮টি দল অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.