Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে শিশু নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ১

ওসমানীনগর প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

সিলেটের ওসমানীনগরে সাদীপুর ইউপির গজিয়া গ্রামে দশ টাকা দেয়ার লোভ দেখিয়ে এক ছেলে শিশুকে যৌন নির্যাতন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতে অভিযুক্ত যুবক মাসন মিয়া মাসুমকে (৩৫) গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) রাতে মাসুম গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাদীপুর ইউপির গজিয়া গ্রামের মৃত কলমদর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে নয় বছরের ঐ ছেলে শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে অভিযুক্ত মাসুম যৌন নির্যাতন করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশ লোকজন ও শিশুটির পিতা-মাতা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। এই সময় অভিযুক্ত মাসুম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গত ১৬ মার্চ শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। মামলা প্রেক্ষিতে শুক্রবার রাতে ওসমানীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাদীপুর ইউপির গজিয়া গ্রাম থেকে আসামী মাসুমকে গ্রেপ্তার করে।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.