Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পুলিশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সেই সাথে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা সদরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার স্তূপে কীটনাশক প্রয়োগ করেন তারা।

শনিবার (২১ মার্চ) দুপুরে জনসচেতনতার লক্ষ্যে উপজেলা সদরের নতুন বাজার ও পুরাণ বাজার এবং কালীগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করা হয়। এর আগে লিফলেট বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড মো. কামরুজ্জামান ও কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা।

লিফলেট বিতরণ ও কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, আবুল কাশেম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.