মাধবপুর প্রতিনিধি | ২১ মার্চ, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে ৯৬ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ভারত সীমান্তবর্তী বাংলাদেশের নিজনগর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, ধর্মঘর বিওপির নায়েক জুয়েল রানার নেতৃত্বে একদল বিজিবি সদস্য বাংলাদেশ ভারত সীমান্তের ১৯৯৮ পিলার থেকে বাংলাদেশ সিমানার ১শ গজ অভ্যন্তর নিজনগর এলাকা অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।