Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিরলপ্রজাতির গন্ধগকূল উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২১ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করেছে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিট।

শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় উপজেলার চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়ি থেকে এটি উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার বিকালে চৈতন্যগঞ্জ গ্রামের নিহার রঞ্জন দাসের বাড়িতে একটি গাছে বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল দেখতে পান বাড়ির লোকজন। পরে ২টি গন্ধগকূলকে আটক করে মৌলভীবাজার বন্যপ্রাণী ক্রাইম ইউনিটকে খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেনের নেতৃত্বে বন্যপ্রাণী ক্রাইম ইউনিটের একটি দল গন্ধগকূলগুলো উদ্ধার করেন।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার রাত ৮টায় আমরা বিরলপ্রজাতির ২টি গন্ধগকূল উদ্ধার করে নিয়ে এসেছি। প্রাণী দু’টি সম্পূর্ণ সুস্থ আছে। শনিবার রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করার কথা রয়েছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.