Sylhet Today 24 PRINT

দ্বিতীয় দিনের মত নগরীতে ছাত্র ইউনিয়নের হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০২০

করোনা আতঙ্কে কাপঁছে সারাবিশ্ব। বাংলাদেশও ছড়িয়ে পড়েছে করোনা। এই সময়ে স্যানিটাইজার, মাস্কের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এগুলোর দাম বেড়ে গেছে কয়েকগুণ। এ অবস্থায় শ্রমজীবী মানুষ ও তাদের সন্তানদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

শনিবার (২১ মার্চ) বিকেল ৫ টায় নগরীর রিকাবীবাজার, মেডিকেল রোড, লামাবাজার, কাজিরবাজার এলাকায় বিভিন্ন শ্রমজীবী-মেহনতি ও শিক্ষার্থীদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে সংগঠনটি।

এ উদ্যোগর বিষয়ে ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি বলেন, ‘আজ দ্বিতীয় দিনের মত আমরা নগরের বিভিন্ন এলাকায় আমরা বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। বর্তমান সময়ে একজন শ্রমিক মেহনতি মানুষের পক্ষে স্বাস্থ্যপণ্য ক্রয় করা সম্ভব না। দেশের এই সংকটময় সময়ে আমরা শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার সরবারহ করছি।’

তিনি আরো জানান, আজ প্রায় পাঁচশত হ্যান্ড স্যানিটাইজার আমরা বিতরণ করেছি। প্রাথমিকভাবে আমরা পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের চলমান এ কর্মসূচি পরিচালনার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই অর্থ উত্তোলনে ছাত্র ইউনিয়ন গণতহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। বিকাশ, রকেটের মাধ্যমে ছাত্র ইউনিয়নকে আর্থিক সহায়তা প্রদান করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই ছাত্রনেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.