Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সন্ধ্যা ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে উপজেলার সকল বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ওষুধের দোকান, মুদি দোকান এ নির্দেশনাত বাইরে থাকবে। রেস্টুরেন্ট খোলা থাকবে তবে রেস্টুরেন্টে বসে কেউ খাবার খেতে পারবেন না।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান এ প্রতিবেদককে জানান, বিশ্বব্যাপী মহামারি নবেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেও এই ভাইরাস আক্রমণ করেছে। গোলাপগঞ্জ উপজেলার মানুষের মধ্যে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে এজন্য উপজেলা প্রশাসন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নির্দেশ মেনে চলার জন্য ও করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সকলের সহযোগিতার কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.