Sylhet Today 24 PRINT

তাহিরপুরে রেস্টুরেন্টে বসে আড্ডা না দেয়ার নির্দেশ

তাহিরপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০২০

নভেল করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল প্রকার দোকানপাটসহ উপজেলার রেস্টুরেন্টে সাধারণ মানুষের জনসমাগম, আড্ডা বন্ধের নির্দেশ দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন।

সুনামগঞ্জের জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এর আগে জনসমাগম বন্ধে জেলায় পর্যটন সমৃদ্ধ এলাকা গুলোতেও পর্যটকের আগমন নিষিদ্ধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে এ বিজ্ঞপ্তি প্রকাশের পরই জেলার প্রতিটি নির্বাহী কর্মকর্তা নিজ নিজ ফেসবুক পেইজে শেয়ার করছেন  এবং উপজেলার সব চায়ের দোকান বন্ধসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে অযথা যাতে কেউ আড্ডা না দেন সেজন্য উপজেলার মানুষের কাছে অনুরোধ করেন।

আর এই নির্দেশনা অনুযায়ী তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি তাহিরপুর উপজেলায় একেই আদেশ দেন।

এতে বলা হয়, বিভিন্ন পাড়া-মহল্লা,হাটবাজারে বিভিন্ন রেস্টুরেন্টসহ দোকানগুলোতে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানদাররা বিভিন্ন টিভি প্রোগ্রাম সিনেমা ও ভিডিও গেম প্রচার পূর্বক জনসমাগম করছেন, যার ফলে সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং অপ্রয়োজনীয় সেখানে আড্ডা হচ্ছে।

তাই স্থানীয় হাটবাজার, বাসস্টেশন, হোটেল-রেস্তোরাঁয় বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা, প্রোগ্রাম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হল। একইসঙ্গে উল্লেখিত দোকানগুলোতে সব ধরনের গণ জমায়েত ও আড্ডা নিষিদ্ধ করা হল।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি জানান, জনসমাগম হয় এমন কোন  কাজ থেকে বিরত থাকতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধ চায়ে ষ্টলসহ বিভিন্ন দোকানে যেন জনসমাগম না হয় সে জন্য চায়ের দোকান বন্ধ রাখার জন্য নিদর্শন না দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ও সে অনুযায়ী প্রচারণা চালানো সহ সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধ লিফলেট বিতরণ ও নিদর্শনা মেনে চলার জন্য অনুরোধ করছি। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাই কে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। আর সাধারণ মানুষের জন সমাগম ও আড্ডা না হয় সে সব দোকান-রেস্তোরাঁয় টিভি চ্যানেল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে যাতে করে জনসমাগম না হয়। সবার স্বাস্থ্যের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.