Sylhet Today 24 PRINT

সোমবার থেকে নগরীর ব্লু ওয়াটার শপিং সিটি বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধের সোমবার (২২ মার্চ) থেকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার ব্লু ওয়াটার শপিং সিটি বন্ধ ঘোষণা।

করোনার ঝুঁকি মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বহুতল এই বিপানী বিতানটির মহাব্যবস্থাপক (জিএম) মৃদুল কান্তি দত্ত মিঠু বলেন, আগামী শুক্রবার পর্যন্ত মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবারের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে রোববার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এরমধ্যে ২জন মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.