Sylhet Today 24 PRINT

জালালাবাদ থানা এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০২০

এসএমপির জালালাবাদ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (২১ মার্চ)) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে রোববার (২২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে এসএমপি, সিলেটের জালালাবাদ থানাধীন কানাইআদ্রা পয়েন্টস্থ মেসার্স মর্তুজ আলী স্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ৩৮২ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আবু বক্কর (৩৬), পিতা- মৃত মুসাদ্দর আলী, সাং- সুজাতপুর, থানা- জালালাবাদ, এসএমপি,সিলেট।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.