Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৪ ব্যক্তিকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৪ ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ)) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প)এর একটি আভিযানিক দল তাদেরকে অর্থদণ্ড প্রদান করে রোববার (২২ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার এএসপি মো. আনোয়ার হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করের।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডস্থ এলাকায় দন্ড বিধি ১৮৬০ এর ২৭৯ ধারা মোতাবেক হোম কোয়ারেন্টিন অমান্য করায় ৮ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। সাইদ আলীকে (৫৫) ২৫ হাজার টাকা, সেলিম মিয়াকে (৪০) ৫ হাজার টাকা, আলমগীর হোসেনকে (৩৭) ৫ হাজার টাকা ও শাহিন আহম্মেদকে (৩২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.