Sylhet Today 24 PRINT

সিলেটে হোম কোয়ারেন্টিনে আরও ৩৩৬ জন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২০

সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে ৩৩৬ জন। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টিনের মোট সংখ্যা ১৯৫২ জনে পৌঁছেছে।

সোমবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সিলেট জেলায় কোয়ারেন্টিনে আছেন ৭৭০ জন। সুনামগঞ্জ জেলায় ২৬৪ জন, হবিগঞ্জে ৪৭৬ জন এবং মৌলভীবাজারে ৪৪৪ জন।

উল্লেখ্য, বাংলাদেশে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন, দুইজন মারা গেছেন।

বিপুল সংখ্যক লোক হোম কোয়ারেন্টিনে রাখা হলেও এই ব্যবস্থা কতোটা কার্যকর এই নিয়ে প্রশ্ন ওঠেছে। হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হচ্ছে তারা হোম কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ ওঠছে।

তবে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলছেন, হোম কোয়ারেন্টিনে যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসন নজরদারি রাখছে। কেউ কোয়ারেন্টিনে না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.