Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রাত ৮ টার পর সব দোকানপাট বন্ধের নির্দেশ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সর্বত্র রাত ৮টার পর থেকে সকল প্রকার দোকানপাট বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে মাইকিং করে এ নির্দেশনা প্রচার করা হয়।

তবে ওষুধের দোকান ব্যতীত সকল প্রকার দোকান বন্ধ থাকবে। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন থেকে এ নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক জানিয়েছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মৌলভীবাজার জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বাজার ব্যবসায়ী সমিতি ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করা হয়েছে এবং মাইকিং করে বন্ধ থাকার বিষয়টি অবগত করা হয়। করোনাভাইরাস সংক্রমনের কারণে সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট গুলো বন্ধ থাকবে। এ ছাড়া বাজারের কোন ব্যবসায়ী যেন দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম না রাখেন সেজন্য সকল ব্যবসায়ীকে সচেতন করা হচ্ছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.