Sylhet Today 24 PRINT

ছাতকে ৬ প্রতিষ্ঠানকে লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২০

সুনামগঞ্জের ছাতকে ৬ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ)) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন অপারেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করের।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ বাজার এলাকায় খাদ্য দ্রব্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্যের জন্য জরিমানা প্রদান করে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাকৃত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম- সাকিব এন্ড সামি ব্রাদার্সকে ২০ হাজার টাকা, গউস ভ্যারাইটিস ষ্টোরকে- ১০ হাজার টাকা, তামিম ষ্টোরকে- ২০ হাজার টাকা, আনকার ষ্টোরকে- ১ হাজার টাকা, বিসমিল্লাহ বেকারীকে- ৪০ হাজার টাকা, দেশ বন্ধু বেকারীকে- ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.