Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস প্রতিরোধে সম্মিলিত নাট্য পরিষদের মাস্ক ও সাবান বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২০

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন ও সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। প্রথম দিনের কর্মসূচিতে রিকশা শ্রমিকদের মাঝে মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণ করেন সম্মিলিত নাট্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (২৩ মার্চ) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখ থেকে মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণের কর্মসূচি শুরু হয়। রিক্সা শ্রমিকদের মাঝে মাস্ক ও জীবাণুনাশক সাবান বিতরণের মধ্য দিয়ে।

এসময় নাট্য পরিষদ নেতৃবৃন্দ এসময় শ্রমিক ও সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান এবং সরকার নির্দেশিত স্বাস্থ্য বিষয়ক নীতিমালা অনুসরণ করার অনুরোধ জানান।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পক্ষ থেকে প্রথম পর্যায়ে এই কার্যক্রমের প্রথম দিন পাঁচ শতাধিক শ্রমিকের মাঝে বিতরণ কার্যক্রমে অংশ নেন পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সহসভাপতি উজ্জল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, অর্থ সম্পাদক ইন্দ্রানি সেন, নির্বাহী সদস্য ফারজানা সুমি এছাড়াও নাট্যকর্মী কামরুল হক জুয়েল ও মাসুম খান।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেন, আগামি পরিস্থিতি বিবেচনায় সাধারণ মানুষের সহযোগিতার জন্য নাট্য পরিষদ পর্যায়ক্রমে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও অন্য যেকোনো পরিস্থিতিতে সিলেটের নাট্য ও সংস্কৃতি কর্মীদের নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞদের পরার্মশে কাজ করবে।

পরিষদ নেতৃবৃন্দ সিলেটের নাট্য ও সংস্কৃতিকর্মীদের চলমান উদ্যোগের সাথে রিকাবী বাজার নজরুল অডিটোরিয়ামে মিলিত হন এবং চলমান কার্যক্রমে অংশ নেন। তারা মনে করেন নাট্য সংস্কৃতিকর্মীদের যেকোনো উদ্যোগ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.