Sylhet Today 24 PRINT

মাধবপুরে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি

মাধবপুর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

রোববার (২২ মার্চ) রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ মোহন মিয়া জানান, রাত দেড়টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে বেঁধে ফেলে। ঘরে রক্ষিত ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ, এলইডি টিভি, ৪ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সোমবার (২৩ মার্চ) সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন ও মাধবপুর- চুনারুঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সুপার নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিনের জানান, ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.